দেশের বাজারে গতকাল সোমবার কমানো হয়েছে সোনার দাম। ফলে ভালো মানের বা ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২১ হাজার ৯৬৬ টাকা, যা গতকাল সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, সর্বশেষ নির্ধারিত দামেই আজ মঙ্গলবার (১৪ জুলাই) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ২১ হাজার ৯৬৬ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি দুই লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৮২ হাজার ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।
এর আগে গত রবিবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
২১ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ১৪ হাজার ৯৩ টাকায় বেচাকেনা হয়। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৫০ হাজার ২৩২ টাকায় বেচাকেনা হয়।
বাজুস জানিয়েছে, নতুন করে দাম সমন্বয় না হওয়া পর্যন্ত সর্বশেষ নির্ধারিত দামেই দেশের সব জুয়েলারি দোকানে নতুন দাম কার্যকর থাকবে।
0 মন্তব্য