সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, কার্যকর নীতিমালার মাধ্যমে স্বাধীন, দায়িত্বশীল ও টেকসই গণমাধ্যমের পরিবেশ গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তার মতে, এমন পরিবেশ নিশ্চিত করা গেলে গণমাধ্যম খাতে বিনিয়োগ বাড়বে এবং সাংবাদিকদের বেতন, কর্মপরিবেশ ও পেশাগত নিরাপত্তা আরও উন্নত করা সম্ভব হবে।
শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রের বিকাশে স্বাধীন সাংবাদিকতার কোনো বিকল্প নেই। বর্তমান সময়ে সরকারের পক্ষ থেকে অতীতের মতো গণমাধ্যমের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই বলেও দাবি করেন তিনি। তার ভাষায়, একটি টেকসই গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে স্বাধীন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য।
তিনি আরও বলেন, সাংবাদিকতা রাষ্ট্র ও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই এ পেশার মর্যাদা, নিরাপত্তা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের পাশাপাশি গণমাধ্যমের মালিক, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সঠিক তথ্য ও অপতথ্যের লড়াই। এ কারণে নির্ভুল, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার পাশাপাশি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় গণমাধ্যমকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
আলোচিত সংবাদ
- কিসের হাসিনা, তার চেহারা কী দেখা গেছে? |
- লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩৪০ বাংলাদেশি |
- গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, টেকসই পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার: তথ্যমন্ত্রী |
- নোয়াখালীতে সিএনজিতে ১১ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ |
- দাম বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণের ভরি |
- চট্টগ্রামে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ মেয়রের |
- দেশের যেসব অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা |
- র্যাব বিলুপ্ত করে আসছে এসআরবি, যা আছে আইনের খসড়ায় |
- বগুড়ায় বাসচাপায় নিহত ৬ |
- সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল ৮ জনের |

0 মন্তব্য