জেলার মোল্লাহাট উপজেলার আটজুড়ী এলাকায় মধুমতি নদীতে অবৈধভাবে মাছ শিকার রোধকল্পে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে প্রায় ২ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধংস করা হয়েছে। একই সঙ্গে ২ ব্যক্তিকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত অভিযানে ৪০টি চায়না জাল ও ৪টি বেহুন্দি জাল (প্রায় ২ হাজার মিটার) জব্দ করা হয়। পরে জব্দ জালগুলো আগুনে পুড়িয়ে ধংস করা হয়।
অভিযানটি পরিচালনা করেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমনা আইরিন। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ, মাছের প্রজনন নিশ্চিতকরণ এবং অবৈধ মৎস্য আহরণ বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
0 মন্তব্য