কাতারের লুসাইল স্টেডিয়ামে টাইব্রেকারে একের পর এক অবিশ্বাস্য সেভ কিংবা শেষ মুহূর্তে রানডাল কোলো মুয়ানির শট ঠেকিয়ে বিশ্বকাপ জয়ের নায়ক হয়ে উঠেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টিনার সমর্থকদের কাছে তিনি শুধুই একজন গোলরক্ষক নন, নির্ভরতার আরেক নাম। সেই ‘বাজপাখি’ এবার ডান হাতের অনামিকায় ফ্র্যাকচার নিয়েই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন।
বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মার্টিনেজ জানিয়েছেন, চোট থাকা সত্ত্বেও তিনি খেলতে প্রস্তুত। তার এই সিদ্ধান্ত আবারও ফুটিয়ে তুলেছে দেশের জার্সির প্রতি অদম্য দায়বদ্ধতা ও লড়াকু মানসিকতা।
মার্টিনেজের এই চোট অবশ্য নতুন নয়। গত মৌসুমে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার হয়ে উয়েফা ইউরোপা লিগের ফাইনালের আগে ওয়ার্মআপের সময় ডান হাতের অনামিকায় ফ্র্যাকচার হয় তার। চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিলেও তিনি সেই পথে হাঁটেননি। কারণ, অস্ত্রোপচার করালে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হতো, যা তার বিশ্বকাপ খেলার স্বপ্নকে অনিশ্চিত করে তুলতে পারত।
সেই ঝুঁকি না নিয়ে স্প্লিন্ট ও নিয়মিত ফিজিওথেরাপির মাধ্যমে পুনর্বাসনের পথ বেছে নেন আর্জেন্টাইন গোলরক্ষক। বর্তমানে জাতীয় দলের ফিজিওথেরাপিস্ট পাবলো কাপুচেত্তির তত্ত্বাবধানে চলছে তার চিকিৎসা ও পুনর্বাসন।
জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয়ের পর নিজের শারীরিক অবস্থা নিয়ে মার্টিনেজ বলেন, “আঙুলের ব্যথা এখনো আমাকে ভোগাচ্ছে। পুরোপুরি স্বাভাবিকভাবে অনুশীলন করতে পারছি না। তবে স্বস্তির বিষয় হলো, নতুন করে অস্ত্রোপচারের প্রয়োজন নেই। আমি আত্মবিশ্বাসী, পরের ম্যাচে স্প্লিন্ট ছাড়াই খেলতে পারব।”
দলের সতীর্থ ও কোচিং স্টাফের সমর্থনও তাকে মানসিকভাবে শক্ত রাখছে। বিশেষ করে গোলকিপিং কোচ লুইস মার্তিন এবং সতীর্থ গোলরক্ষক জেরোনিমো রুলি ও হুয়ান মুসোর সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন তিনি। মার্টিনেজের মতে, মাঠের ভেতরে ও বাইরে তাদের ইতিবাচক সমর্থন কঠিন সময় পার করে উঠতে বড় ভূমিকা রাখছে।
আগামী শনিবার ভোর ৪টায় মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে কেপ ভার্দের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। তবে প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে দেখছেন না মার্টিনেজ। এবারের বিশ্বকাপে বেশ কয়েকটি অঘটনের উদাহরণ টেনে তিনি সতর্ক করে বলেন, কেপ ভার্দের শারীরিক সক্ষমতা, সংগঠিত রক্ষণ এবং দ্রুতগতির ফুটবল আর্জেন্টিনার জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
তীব্র ব্যথা সঙ্গী হলেও দেশের প্রয়োজনে মাঠে নামতে প্রস্তুত মার্টিনেজ। তার এই আত্মত্যাগ আর্জেন্টিনার রক্ষণভাগে যেমন বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে, তেমনি সমর্থকদের মধ্যেও তৈরি করেছে নতুন আশাবাদ। এখন দেখার বিষয়, ‘বাজপাখি’র দৃঢ়তা আর্জেন্টিনাকে বিশ্বকাপের পরবর্তী ধাপে এগিয়ে নিতে কতটা ভূমিকা রাখে।
আলোচিত সংবাদ
- প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ |
- হাম সন্দেহে আরও একজনের মৃত্যু |
- হাম সন্দেহে আরও একজনের মৃত্যু |
- অভিবাসীদের পালাউয়ে বহিষ্কার শুরু করেছে যুক্তরাষ্ট্র |
- ঢাকা-১৫ আসনের সমস্যা নিরসনে একসঙ্গে কাজ করবে সরকার ও বিরোধীদল |
- আজ রাত ১০ টায় ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে কঙ্গোর |
- ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে: নাহিদ |
- কম্বোডিয়ার সাইবার প্রতারণা চক্রের ডেরা থেকে ফিরলেন আরও ১০৯ বাংলাদেশি |
- সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ |
- নোবিপ্রবি’র সঙ্গে জাপানের শিজুওকা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই |
আলোচিত সংবাদ
- প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ |
- হাম সন্দেহে আরও একজনের মৃত্যু |
- হাম সন্দেহে আরও একজনের মৃত্যু |
- অভিবাসীদের পালাউয়ে বহিষ্কার শুরু করেছে যুক্তরাষ্ট্র |
- ঢাকা-১৫ আসনের সমস্যা নিরসনে একসঙ্গে কাজ করবে সরকার ও বিরোধীদল |
- আজ রাত ১০ টায় ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে কঙ্গোর |
- ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে: নাহিদ |
- কম্বোডিয়ার সাইবার প্রতারণা চক্রের ডেরা থেকে ফিরলেন আরও ১০৯ বাংলাদেশি |
- সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ |
- নোবিপ্রবি’র সঙ্গে জাপানের শিজুওকা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই |
0 মন্তব্য