কৃষি উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ উপকরণ মিউরিয়েট অব পটাশ (এমওপি) সারের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে রাশিয়া ও কানাডা থেকে মোট ৭৫ হাজার টন সার আমদানির দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)। এজন্য মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫১ কোটি ২৬ লাখ টাকা।
রাজধানীর মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ২০২৬ সালের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
দেশের ক্রমবর্ধমান সারের চাহিদা পূরণে সরকার-টু-সরকার (জি-টু-জি) ব্যবস্থায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এ সার আমদানি করবে।
কৃষি মন্ত্রণালয়ের এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কমিটি রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক কর্পোরেশন (প্রোডইনটর্গ) থেকে ৩৫ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন দেয়। প্রতি মেট্রিক টন ৩৮০ মার্কিন ডলার দরে এ সার আমদানিতে মোট ব্যয় হবে আনুমানিক ১৬৩ কোটি ৯২ লাখ টাকা।
এছাড়া কৃষি মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের ভিত্তিতে কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন (সিসিসি) থেকে ৪০ হাজার টন এমওপি সার আমদানিরও অনুমোদন দেওয়া হয়। প্রতি মেট্রিক টন ৩৮০ মার্কিন ডলার দরে এ সার আমদানিতে মোট ব্যয় ধরা হয়েছে আনুমানিক ১৮৭ কোটি ৪ লাখ টাকা।
এ দুটি চালানের মাধ্যমে দেশে মোট ৭৫ হাজার টন এমওপি সার আমদানি করা হবে, যা কৃষি উৎপাদনে সহায়তা করবে এবং চাষাবাদ মৌসুমে সারের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করবে।
আলোচিত সংবাদ
- আদানির বন্ধ ইউনিট চালু, দুপুরের মধ্যে বিদ্যুৎ পাবে বাংলাদেশ |
- ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা |
- রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে আব্দুল কাইয়ুম ডাবলু |
- জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে যা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী |
- ভানুয়াতুর উপকূলে ফেরি ডুবে নিহত ১, নিখোঁজ ৩০ |
- কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায় |
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮ সেপ্টেম্বর মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা |
- ‘ন্যানো ইউরিয়া’ উদ্ভাবনে যবিপ্রবি অধ্যাপকের প্রশংসা, বাণিজ্যিক উৎপাদনের আশ্বাস প্রধানমন্ত্রীর |
- আগর বাগানে বদলে যাচ্ছে গারো পাহাড়ের অর্থনীতি |
- নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ |

0 মন্তব্য