২০২৬ ফিফা বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল আসর। ফিফা জানিয়েছে, এই টুর্নামেন্ট থেকে তাদের মোট আয় প্রায় ১৫ বিলিয়ন (১,৫০০ কোটি) ডলার বা প্রায় ১ লাখ ৮৪ হাজার ৫০০ কোটি টাকা আয় করেছে ফিফা, যা তাদের নিজস্ব লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে।
ফিফার আয় এবং প্রাইজমানির বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগে ফিফা প্রায় ১,১০০ কোটি ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। কিন্তু উচ্চমূল্যের আতিথেয়তা (হসপিটালিটি) প্যাকেজ এবং টিকিট বিক্রি থেকে তাদের আয় প্রত্যাশার চেয়ে অনেক বেশি বৃদ্ধি পায়। এর ফলে আর্থিক অনুদান ও প্রাইজমানির পরিমাণও ব্যাপকভাবে বাড়ানো হয়।
এদিকে ৪৮ দলের এই বিশ্বকাপের জন্য ফিফা রেকর্ড ৮৭১ মিলিয়ন ডলার (প্রায় ১০ হাজার ৬২৬ কোটি টাকা) পুরস্কার তহবিল ঘোষণা করেছে। এর মধ্যে চ্যাম্পিয়ন স্পেন পাবে ৫১ মিলিয়ন ডলার, রানার্সআপ আর্জেন্টিনা ৩৪ মিলিয়ন ডলার, তৃতীয় হওয়া ইংল্যান্ড ৩০ মিলিয়ন ডলার এবং চতুর্থ হওয়া ফ্রান্স ২৮ মিলিয়ন ডলার। গ্রুপ পর্বে অংশ নেওয়া প্রতিটি দলও ন্যূনতম ১২.৫ মিলিয়ন ডলার পেয়েছে।
0 মন্তব্য