পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো ২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে অভিষেক করেন। আর্জেন্টিনার লিওনেল মেসির সঙ্গে তিনিই একমাত্র ফুটবলার, যিনি ছয়টি বিশ্বকাপে খেলেছেন।
রোনালদোর বিশ্বকাপ ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত ২০১৮ সালে স্পেনের বিপক্ষে করা দুর্দান্ত হ্যাটট্রিক। বিশ্বকাপে অংশ নেওয়া ছয়টি আসরেই অন্তত একটি করে গোল করেছেন তিনি—যে কীর্তি লিওনেল মেসিও গড়তে পারেননি।
৪১ বছর বয়সী রোনালদো সোমবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আর্লিংটনে স্পেনের বিপক্ষে ১-০ গোলের পরাজয়ের মধ্য দিয়ে বিশ্বকাপ ক্যারিয়ারের ইতি টানেন।
বিশ্বকাপে তিনি মোট ১১টি গোল করেছেন, যা সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে নবম। আর পর্তুগালের জার্সিতে ২৩৩ ম্যাচে ১৪৬ গোল করে আন্তর্জাতিক ফুটবলে ম্যাচ ও গোল—দুই ক্ষেত্রেই দেশের সর্বকালের রেকর্ড গড়ে ক্যারিয়ার শেষ করলেন এই কিংবদন্তি।
0 মন্তব্য