Browsing: রামিসা হত্যা

রবিবার (১৪ জুন) বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে আবেদন দুটি গ্রহণযোগ্যতার ওপর শুনানির জন্য রয়েছে।

রাজধানীর মিরপুরে পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আজ রবিবার (৭ জুন) রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল।

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় গ্রেপ্তার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জ গঠন শুনানি শুরু হয়েছে। 
শুনানির জন্য সোমবার (১ জুন) সকাল পৌনে ৮টার দিকে কারাগার থেকে তাদের আদালতে আনা হয়।

পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলায় দুই আসামিকে সোমবার সকালে আদালতে হাজির করা হয়েছে। সকাল পৌনে ৯টার দিকে তাদের আদালতের হাজতখানায় রাখা হয়।

এদিন ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটির অভিযোগ (চার্জ) গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন গত ২৪ মে অভিযোগপত্র আমলে নিয়ে শুনানির জন্য ১ জুন দিন ধার্য করেন।

আদালত সূত্রে জানা গেছে, অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে কি না, সে বিষয়ে আজ সিদ্ধান্ত হতে পারে।

ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যুর মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের চূড়ান্ত প্রমাণ মিলেছে।

পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।