Browsing: মেয়র মামদানি

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রেখে এবং বৈধ কাগজপত্রবিহীন বা অস্থায়ী ভিসাধারী অভিবাসী বাবা-মায়ের যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সন্তানদের নাগরিকত্ব অস্বীকার করার ট্রাম্প প্রশাসনের নির্বাহী আদেশ বাতিল করার পর নিউইয়র্ক সিটির মেয়র জোহরান কওয়ামে মামদানি এক বিবৃতি দিয়েছেন।

৩০ জুন মেয়র মামদানি বলেন, সুপ্রিম কোর্টের এই রায় যুক্তরাষ্ট্রের সংবিধানে দেড় শতাব্দীরও বেশি আগে অন্তর্ভুক্ত একটি মৌলিক প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করেছে-যে কেউ আমেরিকার মাটিতে জন্ম নিলে, সে একজন মার্কিন নাগরিক। তার ত্বকের রঙ, বাবা-মায়ের জন্মস্থান, ধর্মীয় পরিচয় বা বাড়িতে কোন ভাষায় কথা বলা হয়-এসব বিষয় নাগরিকত্ব নির্ধারণে কোনো প্রভাব ফেলে না।