Browsing: লিথুয়ানিয়ান স্পোর্টস ইউনিভার্সিটি’

বাংলাদেশের যুব প্রতিনিধি হিসেবে রাশিয়ার ইয়াকেতিনবার্গ শহরে অনুষ্ঠিতব্য ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ-২০২৬’ এ অংশ নেবেন হালিমা ইয়াসমিন মুক্তা। হালিমা ইয়াসমিন মুক্তা বর্তমানে লিথুয়ানিয়ার কনাস শহরে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয় ‘লিথুয়ানিয়ান স্পোর্টস ইউনিভার্সিটি’তে ‘ট্যুরিজম অ্যান্ড স্পোর্টস ম্যানেজমেন্ট’ বিভাগে মাস্টার্স প্রোগ্রামে আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে অধ্যয়ন করছেন। গত ফেব্রুয়ারিতে বিশ্বের ১৯১টি দেশের যুব প্রতিনিধিদের থেকে আবেদন নেওয়া শুরু করে ফেস্টিভ্যালের আয়োজক যুব বিষয়ক রাশিয়ার কেন্দ্রীয় সংস্থা ‘রজমলোদেজ’ এবং ‘ইয়ুথ ফেস্টিভ্যাল অধিদপ্তর’। সফলভাবে জমাকৃত আবেদনের মধ্যে থেকে প্রতিযোগিতাপূর্ণ বাছাই প্রক্রিয়ায় ‘ফুল ফান্ডেড পার্টিসিপেন্ট’ হিসেবে নির্বাচিত হন মুক্তা। অর্থ্যাত ফেস্টিভ্যালে অংশ নিতে মুক্তার যাতায়াত এবং হোটেলে অবস্থান সহ যাবতীয় সকল খরচ আয়োজক কর্তৃপক্ষ বহন করবে।