Browsing: কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাসের সিটে বসাকে কেন্দ্র করে এক জুনিয়র শিক্ষার্থীকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে এক সিনিয়রের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে পরে উভয় শিক্ষার্থীর বিভাগের ও হলের শিক্ষার্থীরা জড়ো হলে ক্যাম্পাস গেইটে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে প্রক্টর অফিসে উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি সমঝোতায় মীমাংসা হয়েছে। 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো জাতীয় ছাত্রশক্তির ১০ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নিলয় বড়ুয়াকে আহ্বায়ক এবং প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সৈয়দা নাজিফা নাফিলকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া আরিফুল ইসলাম রনিকে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মাদক ও র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়ে তোলা এবং দক্ষ নেতৃত্ব বিকাশের লক্ষ্যে কর্মশালার আয়োজন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল।

শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘রাউন্ডটেবিল অন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন ইনিশিয়েটিভস’ শীর্ষক গোলটেবিল বৈঠক ও সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল ( ১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে  এ আয়োজন অনুষ্ঠিত হবে।

 “ক্যাম্পাস লাইফে প্রথম বর্ষ থেকেই নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। যেহেতু বিশ্ববিদ্যালয় জীবন এখনই শুরু হয়েছে, তাই আপনাদের হাতে এখন অনেক সময় আছে। এ সময় নিজের দক্ষতা বৃদ্ধির জন্য ভাষা শিখতে পারেন, কম্পিউটারের বেসিক বিষয়গুলো শিখে রাখতে পারেন। আপনি যদি কোনো একটি দেশের ভাষা শিখতে পারেন, তাহলে সে দেশে স্কলারশিপ পাওয়া আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।”

ইউরোপীয় কমিশনের পার্টিসিপ্যান্ট আইডেন্টিফিকেশন কোড (পিআইসি) নিবন্ধন পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের আবেদনের প্রেক্ষিতে পিআইসির নিবন্ধন হিসেবে ৮৬২৮৪৪৪৮৯ নম্বরটি অর্জন করেছে।