Browsing: হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে একটি বেসামরিক কনটেইনার জাহাজে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হামলা চালানোর পর শনিবার ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন দফায় বিমান হামলা চালানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে নতুন মার্কিন হামলা, আরও কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের।হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার জেরে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন সামরিক বাহিনী জানায়, গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতেই নতুন হামলা চালানো হচ্ছে।

ইরানের যৌথ সামরিক কমান্ড হরমুজ প্রণালি দিয়ে চলাচল করা সব তেলবাহী জাহাজের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে। বৃহস্পতিবার তারা জানায়, সব জাহাজকে ইরানের নির্ধারিত ও অনুমোদিত পথ ব্যবহার করতে হবে।

হরমুজ প্রণালীতে বৃহস্পতিবার একটি জাহাজে হামলার ঘটনায় আটকে পড়া নাবিকদের সরিয়ে নেওয়ার কার্যক্রম স্থগিত করেছে জাতিসংঘ। এদিকে গুরুত্বপূর্ণ এ নৌপথ দিয়ে চলাচলের জন্য ইরান যেন কোনো ধরনের ফি আদায় না করে, সে বিষয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

ইরানের সঙ্গে যদি শেষ পর্যন্ত কোনো চুক্তি না হয়, তবে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে টোল বসানো হবে। টোলের অর্থ সরাসরি যুক্তরাষ্ট্রের তহবিলে যাবে।

ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি-এর ওপর পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস জানিয়েছে, এখন থেকে এই কৌশলগত জলপথ দিয়ে যেকোনো নৌযান চলাচলের ক্ষেত্রে ইরানের সামরিক বাহিনী ও আইআরজিসির সঙ্গে পূর্ব সমন্বয় বাধ্যতামূলক।