Browsing: হরমুজ প্রণালি

হরমুজ প্রণালি নিয়ে জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের মধ্যে কৌশলগত আলোচনা চলছে।  দু’দেশের মধ্যে শিগগিরই সমঝোতা চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

যুদ্ধকালীন ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণসহ নিজেদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী পুনরায় খুলবে না বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী এ অবস্থানের কথা জানায়।

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নতুন রুট নির্ধারণে ওমানের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নতুন নৌপথের ভৌগোলিক অবস্থান (কো-অর্ডিনেট) নিয়ে দুই দেশ ইতোমধ্যে একমত হয়েছে।

মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংঘাতের কারণে হরমুজ প্রণালির কাছে টানা ১১৫ দিন আটকে থাকার পর অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’–এর ১৭ নাবিক।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালি অতিক্রমের সময় দুটি তেলবাহী ট্যাংকার মাইনে আঘাত পেয়ে বিস্ফোরিত হয়েছে। তবে এ দাবি তাৎক্ষণিকভাবে নাকচ করেছে মার্কিন সামরিক বাহিনী।

ইরান রোববার ঘোষণা দিয়েছে, একটি জাহাজ ‘অননুমোদিত নৌপথ’ ব্যবহার করায় সেটিতে হামলা চালানোর পর হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে তেহরান সতর্ক করে বলেছে, এ ঘটনার জেরে কোনো ধরনের পাল্টা পদক্ষেপ নেওয়া হলে তার জবাব হবে ‘কঠোর ও ভয়াবহ’।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, সমুদ্র নিরাপত্তা বিঘ্নিত করে এমন একটি জাহাজের যোগাযোগ ব্যবস্থা বন্ধ ছিল। পরে সেটিতে হামলা চালিয়ে থামিয়ে দেওয়া হয়। তবে জাহাজটির পরিচয় প্রকাশ করা হয়নি।