হবিগঞ্জের লাখাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শনিবার (২৯ আগস্ট) রাত ১টার দিকে উপজেলার ৫ নম্বর করাব ইউনিয়নের নয়াবাদীপুল সংলগ্ন আলমগীর মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে দোকানগুলোর মালামালসহ প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
0 মন্তব্য