Browsing: আরব সাগর.

আরব সাগরে আটকে পড়া ১৪ জন ভারতীয় নাবিককে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) রোববার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সেন্টকম জানায়, উদ্ধার হওয়া সব নাবিক বর্তমানে সুস্থ আছেন এবং তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে তারা কী পরিস্থিতিতে আটকে পড়েছিলেন বা কোন জাহাজ থেকে তাদের উদ্ধার করা হয়েছে—এ বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।