আজ ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ শনিবার হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে "সন্ত্রাস, দুর্নীতি ও মাদক মুক্ত মানবিক মূল্যবোধ সম্পন্ন নৈতিক সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা" শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) নির্বাচনী এলাকার সরকারি ভাতা প্রাপ্ত ইমাম-মুয়াজ্জিনদের অংশগ্রহণে এই সভাটি আয়োজন করা হয়।
সভার মূল বিবরণ ও অতিথি বৃন্দ আয়োজনে: জেলা প্রশাসন, হবিগঞ্জ।
সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত মানবিক মূল্যবোধসম্পন্ন নৈতিক সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা বলেন, সমাজ থেকে সন্ত্রাস, মাদক, দুর্নীতি ও নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ড দূর করতে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার প্রসার জরুরি। এ ক্ষেত্রে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। নিয়মিত খুতবা, ওয়াজ ও ধর্মীয় আলোচনার মাধ্যমে তারা শিশু-কিশোর ও তরুণদের নৈতিকতা, মানবিকতা এবং দেশপ্রেমের শিক্ষা দিতে পারেন।
বক্তারা আরও বলেন, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি মসজিদভিত্তিক সচেতনতা কার্যক্রম জোরদার করা হলে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। সমাজের অসহায় ও বিপথগামী মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সঠিক পথে ফিরিয়ে আনতেও ইমাম-মুয়াজ্জিনদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় স্থানীয় ইমাম, মুয়াজ্জিন, ধর্মীয় ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা একটি শান্তিপূর্ণ, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও নৈতিক সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
0 মন্তব্য