ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে জানিয়েছেন, লেবানন, সিরিয়া ও গাজা উপত্যকায় গড়ে তোলা তথাকথিত ‘নিরাপত্তা অঞ্চল’ থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই ইসরায়েলের।
বৃহস্পতিবার ভোরে অনুষ্ঠিত টেলিফোন আলাপের বিষয়ে এক বিবৃতিতে কাটজের দপ্তর জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং সীমান্তবর্তী জনপদগুলোকে জঙ্গি গোষ্ঠীর সম্ভাব্য হুমকি থেকে রক্ষা করতে এসব এলাকায় ইসরায়েলি সেনা মোতায়েন রাখা হবে।
বিবৃতিতে আরও বলা হয়, সীমান্ত সুরক্ষা বজায় রাখতে সিরিয়া, গাজা ও লেবাননের ওই নিরাপত্তা অঞ্চলগুলোতে ইসরায়েলের সামরিক উপস্থিতি অব্যাহত রাখার বিষয়ে দেশটি দৃঢ় অবস্থানে রয়েছে।
0 মন্তব্য