তরুণ ইসলামী বক্তা হাফেজ জুবায়ের আহমাদ তাশরীফ সাম্প্রতিক পারিবারিক দ্বন্দ্ব ও মা-বাবার পরস্পরবিরোধী বক্তব্যের বিষয়ে প্রকাশ্যে আর কথা না বলার সিদ্ধান্ত জানিয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পেজে বিষয়টি জানান।
পোস্টে তিনি উল্লেখ করেন, ‘আপাতত থেমে গেলাম। ইনশাআল্লাহ, এ বিষয়ে আর কথা বলব না। তবে ধৈর্যের বাঁধ ভাঙলে হয়তো বলতে হবে। বারবার পোস্ট ও আলোচনা সময় এবং সম্মান দুটোই নষ্ট করে।
সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন সকল ফিতনা ও ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আমিন।’
এর আগে এক পোস্টে তিনি উল্লেখ করেন, ‘‘৩ মিনিট ৩৮ সেকেন্ডের ভিডিওতে ‘টাকা’ শব্দটি তিনি ২২ বার বলেছেন।’’ সম্প্রতি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তাশরীফের বাবা অভিযোগ করেন, ছেলে বিত্তশালী হলেও তার অসুস্থতা ও চিকিৎসার কোনো খোঁজখবর নেয় না।
এর জবাবে তাশরীফের মা এক ফেসবুক সাক্ষাৎকারে বাবার অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দেন এবং দাবি করেন যে ছেলের সাফল্যের প্রতি ঈর্ষান্বিত হয়েই তার বাবা এমন বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন।
এর আগে মাদরাসার এক শিক্ষককে কেন্দ্র করে ঘটে যাওয়া একটি সংবেদনশীল ঘটনায় সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান স্পষ্ট করার মাধ্যমে আগেও আলোচনায় আসেন তিনি।
0 মন্তব্য