Browsing: জাপানি

পাঁচ খাতে বিনিয়োগের বিশেষ আহ্বান : জাপানি বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে প্রধানমন্ত্রী পাঁচটি খাতকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। প্রথমত, মোটরযান উৎপাদন; দ্বিতীয়ত, জ্বালানি; তৃতীয়ত, প্রযুক্তি ও মহাকাশ সহযোগিতা; চতুর্থত, রেলপথ ও সরবরাহ ব্যবস্থা; পঞ্চমত, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদনশিল্প। মোটরযান উৎপাদনে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, চলতি মাসের শুরুর দিকে টয়োটা বাংলাদেশে যানবাহন উৎপাদন কারখানা স্থাপনে কাজ করার পরিকল্পনার কথা জানিয়েছে।