Browsing: সিরাজগঞ্জ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিরাজগঞ্জ জেলার সব পূজামণ্ডপে নামাজের সময় গান, মাইক ও সাউন্ড সিস্টেম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। জেলা প্রশাসকের ও পূজা উদযাপন কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রামীণ ব্যাংকের নিমগাছী শাখায় অডিট চলাকালে শাখা ব্যবস্থাপক আব্দুস সালামের মৃত্যু হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য অডিট কমিটির তিন সদস্যকে থানায় নিয়েছে পুলিশ।

সিরাজগঞ্জের রায়গঞ্জে নিজের জমি ও অর্থ দিয়ে ক্ষিরতলা আদিবাসী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন ফতুহুর রহমান। তাঁর উদ্যোগে শিক্ষার সুযোগ পায় প্রত্যন্ত এলাকার শিশুরা।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন ক্ষিরতলা গ্রামের বাসিন্দা ও সমাজসেবক মো. জাকি উল্লাহ (এলএলবি)।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিলে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক পরিবারের বসতবাড়িতে হামলা, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বিউটি পারভীন সিরাজগঞ্জ আমলী আদালতে মামলা দায়ের করেছেন। 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের ৭টি দোকান পুড়ে পুরোপুরি ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে ২০ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।