সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের ৭টি দোকান পুড়ে পুরোপুরি ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে ২০ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ঘটনার বিবরণে জানা যায় সোমবার (৩১ আগস্ট) ভোর আনুমানিক ৫টার দিকে নিমগাছি বাজারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে যে সকল ব্যবসায়ীদের দোকান ও মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা হলেন: সোলেমান তালুকদার, হায়দার আলী আতাউর রহমান, আব্দুল্লাহ, দিগেন্দ্রনাথ সরকার, সাধন কুমার সরকার, ক্ষুদিরাম সরকার
স্থানীয়দের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ৭টি দোকানের যাবতীয় মালামাল ও ব্যবসায়িক সামগ্রী পুড়ে গেছে। এতে আনুমানিক ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মনে করা হলেও, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ ও সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হবে।
সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত তাদের অগাধ ক্ষতির পরিমাণ নিরূপণ করে সরকারি জরুরি সহায়তার দাবি জানিয়েছেন।
0 মন্তব্য