Browsing: সড়ক দুর্ঘটনা

সেপ্টেম্বরে সারা দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত ও ৬৭৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭৩ জন নারী ও ৬১টি শিশু। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়—১৫৪টি দুর্ঘটনায় প্রাণ গেছে ১৩৯ জনের।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লছনা পুলিশ ফাঁড়ির সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় ও দুর্ঘটনার কারণ জানা যায়নি।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দ্রুতগামী একটি যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার সকালে গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিমানবন্দরের উদ্দেশ্যে যাওয়া প্রবাসীদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই চালকসহ চারজনের মৃত্যু হয়।

গেল আগস্টে দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৬৪ জন। এর মধ্যে ৬১ জন নারী ও ৫৮ জন শিশু। জুলাইয়ের তুলনায় আগস্টে সড়ক দুর্ঘটনায় দৈনিক গড় প্রাণহানি ১৫ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে।

রাঙ্গামাটির সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২জন।

রোববার (১৬ আগস্ট) সকালে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে রাঙ্গামাটি-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।