Browsing: রায়গঞ্জ

এ সময় তার বহন করা একটি পাঙাশ মাছ সড়কে পড়ে যায়। মাছটি তুলতে তিনি সড়কে নামলে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিলের ১ পারসেন্টর কোন হিসাব না দিয়ে সমুদয় টাকা আত্মসাৎ করেছেন, প্রতি মাসে কোন সভা না করে বিভিন্ন ভুয়া খরচ দেখিয়ে অর্থ লোপাট, গর্ভবর্তী ভাতার প্রতি কার্ডে ৫ হাজার থেকে ৮ হাজার টাকা ঘুষ নেন, গ্রামের আদালতে বিচারের নামে লক্ষ লক্ষ টাকা বাণিজ্য, ওয়ারিশান সনদ দিতে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। 

 রায়গঞ্জ পৌর এলাকার ধানগড়া মধ্যপাড়া এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমানের পরিবারের অভিযোগ, স্থানীয় বাসিন্দা টিটোন মাদকাসক্ত অবস্থায় তাঁদের বাড়ির সামনে এসে অশালীন আচরণ ও গালাগাল করলে বাধা দেওয়া হয়। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হলে ধারালো অস্ত্রের হামলায় আব্দুর রহমান ও তাঁর ভাই হাছান শেখ গুরুতর আহত হন।

ফুটবল খেলাকে কেন্দ্র করে সিয়াম আহমেদের বাবা রাসেলের সঙ্গে ইলিয়াস খানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই বিরোধের জেরে রাসেল ও তার কিশোর ছেলে সিয়াম আহমেদ ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

 হাটবাজার গুলোতে মাছ ধরার দারকি,ধিয়াল ও চাই প্রচুর পরিমানে উঠেছে। ক্রেতাও বেশ ভাল। বর্ষার নতুন পানিতে এ প্রাচুর্য লক্ষ করা যায়। 

শিক্ষার্থীরা যেন মাদক ও নেশার দিকে ঝুঁকে না পড়ে, সে বিষয়ে শিক্ষকদের আরও সতর্ক থাকতে হবে। একজন সুশিক্ষিত ও আদর্শ শিক্ষার্থীই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে।