হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রেসিডেন্টের কয়েকজন উপদেষ্টা।
এর মধ্য দিয়ে হোয়াইট হাউসের প্রধান মুখপাত্র হিসেবে জাকারিয়ার সংক্ষিপ্ত মেয়াদের অবসান ঘটল। দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই বিতর্ক ও নানা প্রশ্নের মুখে পড়েন তিনি।
শুক্রবার (১৬ অক্টোবর) স্থানীয় সময় সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জাকারিয়াকে পদে থাকার বিষয়টি পুনর্বিবেচনা করতে বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘সত্যি বলতে, আমি আপনার জায়গায় হলে বিষয়টি পুনর্বিবেচনা করতাম।’
ট্রাম্প জানান, জর্জিয়া সফর শেষে হোয়াইট হাউসে ফিরে জাকারিয়ার সঙ্গে কথা বলবেন তিনি। এ সময় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি তার ওপর ছেড়ে দেওয়ার কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে শেষ পর্যন্ত জাকারিয়াকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন ট্রাম্প নিজেই।
জাকারিয়ার সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ তুলে ট্রাম্প আরও বলেন, ‘কেটি, আপনার কি সত্যিই এই পদের দরকার আছে? আমার তো মনে হয় না আপনার এটির প্রয়োজন রয়েছে।’
দায়িত্ব নেওয়ার পর থেকেই জাকারিয়াকে ঘিরে বিতর্ক শুরু হয়। গত মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং কক্ষে তার প্রথম উপস্থিতি এবং আইন পেশায় তার অভিজ্ঞতা নিয়ে একের পর এক প্রশ্ন ওঠে। এসব ঘটনায় ট্রাম্প প্রশাসনও চাপের মুখে পড়ে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, জাকারিয়াকে বরখাস্তের মধ্য দিয়ে হোয়াইট হাউসের প্রধান মুখপাত্র হিসেবে তার স্বল্পস্থায়ী দায়িত্বের অবসান ঘটেছে।
সূত্র: সিএনএন
0 মন্তব্য