Browsing: সুন্দরবন

দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর গতকাল থেকে সাতক্ষীরা রেঞ্জের চারটি স্টেশন থেকে মাছ ধরা ও ইকোট্যুরিজমের জন্য পাস উন্মুক্ত করা হয়েছে। গতকাল এবং আজ দুপুর ২টা পর্যন্ত ৫০৪টি পাস পারমিটের বিপরীতে ১ হাজার ৪৬৫ জন জেলে-বাওয়ালী মাছ ও কাঁকড়া আহরণের জন্য সুন্দরবনে প্রবেশ করেছেন।

বনের গহীনে ফুট পেট্রোলিং ও আধুনিক প্রযুক্তির ড্রোন উড়িয়ে অপরাধী শনাক্ত এবং সচেতনতামূলক কার্যক্রমে বন অপরাধ দমনে সফলতা এসেছে। 

২০২৫ সালে তা কমে দাঁড়ায় প্রায় পাঁচ  হাজারে। আর চলতি বছর মধু আহরণে নিয়োজিত ছিলেন তিন হাজার ৪৭৯ জন মৌয়াল। দুই বছরের ব্যবধানে মৌয়ালের সংখ্যা কমেছে অর্ধেকের বেশি। মধু আহরণ কমেছে প্রায় ৪৫ শতাংশ।

জুন থেকে আগস্ট মাস সুন্দরবনের অধিকাংশ মাছ, বন্যপ্রাণী ও উদ্ভিদের প্রজনন মৌসুম। এ সময়ে নদী-খালে মাছ ডিম ছাড়ে, বন্য প্রাণীদের প্রজনন ঘটে এবং বিভিন্ন গাছের বীজ থেকে নতুন চারা গজায়। তাই প্রাকৃতিক পরিবেশ নির্বিঘ্নে রাখতে প্রতিবছরের মতো এবারও তিন মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।