Browsing: নেতানিয়াহু

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি মঙ্গলবার রাতে বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনগত ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই। তবে তিনি এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ট্রাম্প নেতানিয়াহুকে মনে করিয়ে দেন যে তার সাহায্যেই ইসরাইলি প্রধানমন্ত্রী এখনও জেলের বাইরে আছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি মামলার সময় তাকে সমর্থন দেওয়ার দিকে ইঙ্গিত করেছেন ট্রাম্প।

ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযানের মাধ্যমে যে অধ্যায়ের সূচনা হয়েছিল, মাত্র তিন মাসের ব্যবধানে সেটি এখন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কূটনৈতিক প্রক্রিয়ায় রূপ নিতে যাচ্ছে। আর এই পরিবর্তনের কেন্দ্রে দাঁড়িয়ে নিজেকে ক্রমেই প্রান্তিক অবস্থানে দেখতে পাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইরানকে ঘিরে সম্ভাব্য সামরিক অভিযান ও পরবর্তী কৌশল নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু –এর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। গত মঙ্গলবার দুই নেতার মধ্যে দীর্ঘ ও উত্তপ্ত ফোনালাপে বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।