Browsing: মামলা

রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ২৭ জনের নাম উল্লেখ করে আদালতে একটি মামলার আবেদন করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরো ৩ হাজার থেকে ৫ হাজার জনকে আসামি করা হয়েছে।

সুনির্দিষ্ট কোনো মামলা ছাড়া কোনো ব্যক্তিকে শ্যোন অ্যারেস্ট, গ্রেপ্তার কিংবা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না মর্মে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে চার সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত হাইকোর্টের রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৯ জুলাই) রাষ্ট্রের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

 রায়গঞ্জ পৌর এলাকার ধানগড়া মধ্যপাড়া এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমানের পরিবারের অভিযোগ, স্থানীয় বাসিন্দা টিটোন মাদকাসক্ত অবস্থায় তাঁদের বাড়ির সামনে এসে অশালীন আচরণ ও গালাগাল করলে বাধা দেওয়া হয়। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হলে ধারালো অস্ত্রের হামলায় আব্দুর রহমান ও তাঁর ভাই হাছান শেখ গুরুতর আহত হন।

তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়। দুই মামলায় উচ্চ আদালত থেকে জামিন আগেই জামিন পেয়েছেন। আজ ওয়ারী থানার মামলায় জামিন পেলেন। তিন মামলায় জামিনের আদেশ হওয়ায় তার কারামুক্তিতে বাধা নেই।’ 

তিনি দেশে বিচারাধীন মামলার দীর্ঘসূত্রতা কমাতে এবং সাধারণ মানুষের জন্য দ্রুত ও সহজলভ্য ন্যায়বিচার নিশ্চিত করতে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা (প্রি-ফাইলিং মেডিয়েশন) কার্যক্রমকে আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলো- তানিম রেজা ওরফে বাপ্পি (৪৬), মোহাম্মদ জুয়েল (৪৮), শাকিল (২৭), মো. মানিক কাজী (৫০) ও  রাকিবুল ইসলাম ভূঁইয়া ওরফে রিজন (৩৫)।