Browsing: কুড়িগ্রাম

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাদকের ভয়াবহতা রোধে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় উপজেলার শাহ্ বাজারে শাহ্ বাজার মাদক প্রতিরোধ কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে শাহ্ উচ্চ বিদ্যালয় এবং শাহ্ বাজার এ এইচ সিনিয়র ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা পৃথক পৃথক র‍্যালি নিয়ে শাহ্ বাজারে সমবেত হন। পরে মাদক প্রতিরোধ কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে মাদকবিরোধী বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। তারা মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

ভাঙন কবলিত ও অতি ঝুঁকিপূর্ণ এসব স্থান নদীগর্ভে বিলীন হওয়া থেকে রক্ষা করতে জরুরি ভিত্তিতে ৩ লাখ ৯৩ হাজার ৫শ’টি জিও ব্যাগ প্রয়োজন।

পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদীর পানি আজ সকাল ৯টায় ২৯ দশমিক ৮৩ মিটার রেকর্ড করা হয়েছে। এ পয়েন্টে বিপৎসীমা ২৯ দশমিক ৬০ মিটার। এ সময় ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়।