হালান্ডের দুর্দান্ত পারফরম্যান্সে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে নরওয়ে। রাউন্ড অব ৩২-এর ম্যাচে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে নকআউটের পরবর্তী ধাপে জায়গা করে নিয়েছে ইউরোপের দলটি। সমতায় ফেরার পরও শেষ মুহূর্তে হালান্ডের গোলেই স্বপ্নভঙ্গ হয় আফ্রিকার প্রতিনিধিদের।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আর্লিংটনের ডালাস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। তবে প্রথম গোলের দেখা পায় নরওয়ে। ম্যাচের ৩৯তম মিনিটে মার্টিন ওদেগারের নিখুঁত পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন আন্তোনিও নুসা।
বিরতির পর সমতায় ফেরার লক্ষ্যে আক্রমণের ঝড় তোলে আইভরি কোস্ট। ৬০তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামা আমাদ দিয়ালো ৭৪তম মিনিটে নিকোলাস পেপের পাস থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান।
ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই নিজের জাত চিনিয়ে দেন আর্লিং হালান্ড। ৮৬তম মিনিটে প্যাট্রিক বার্গের বাড়ানো বল জালে জড়িয়ে নরওয়েকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন এই তারকা স্ট্রাইকার। শেষ পর্যন্ত তার সেই গোলই জয় নিশ্চিত করে নরওয়ের।
ম্যাচজুড়ে দারুণ লড়াই করেছে আইভরি কোস্ট। একের পর এক আক্রমণে তারা ১৪টি কর্নার আদায় করলেও গোলের সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়। বিপরীতে সুযোগের সর্বোচ্চ ব্যবহার করে জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়ে।
এই জয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করল নরওয়ে। একই সঙ্গে টুর্নামেন্টে নিজের গোলসংখ্যা চারটিতে উন্নীত করেছেন হালান্ড। গোলদাতাদের তালিকায় তিনি এখন কিলিয়ান এমবাপ্পের সমতায় রয়েছেন। আর ছয় গোল নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন লিওনেল মেসি।
আলোচিত সংবাদ
- আজ রাত ১০ টায় ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে কঙ্গোর |
- ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে: নাহিদ |
- কম্বোডিয়ার সাইবার প্রতারণা চক্রের ডেরা থেকে ফিরলেন আরও ১০৯ বাংলাদেশি |
- সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ |
- নোবিপ্রবি’র সঙ্গে জাপানের শিজুওকা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই |
- পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত সরকারের |
- জন্মসূত্রে নাগরিকত্ব বহালের রায়কে স্বাগত জানালেন মেয়র মামদানি |
- ৩টি নতুন উপজেলা ও ১টি থানার অনুমোদন দিল সরকার : প্রধানমন্ত্রী |
- চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ কারেন্টজাল ধ্বংস |
- টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার: শিক্ষামন্ত্রী |

0 মন্তব্য