Browsing: মোহাম্মদ সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ ইস্যুতে নিয়ে গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, রাষ্ট্রপতি কে হবেন তা সময় হলেই জানতে পারবেন।

শুক্রবার (২৪ জুলাই) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে বেরিয়ে যাওয়ার পথে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন। আজ শুক্রবার বিকালেই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
বঙ্গভবন সূত্র জানায়, স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছে রাষ্ট্রপতির পদত্যাগপত্র বিকালে হস্তান্তর করা হবে।