Browsing: বিশ্ববিদ্যালয়

 আবাসিক হলে মেধা, দূরত্ব, আর্থিক অসচ্ছলতা ও অন্যান্য যৌক্তিক মানদণ্ডের ভিত্তিতে সুস্পষ্ট, লিখিত ও স্বচ্ছ নীতিমালা প্রণয়ন করে আসন বরাদ্দ নিশ্চিত করা; হলকে সর্বাত্মক রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে শিক্ষার্থী ওঠানোর একচ্ছত্র কর্তৃত্ব হল প্রশাসনের হাতে রাখা; গণরুম ও গেস্টরুম সংস্কৃতির পুনরাবৃত্তি রোধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ; নবীন শিক্ষার্থীদের জন্য র‍্যাগিংমুক্ত, ভয়ভীতিহীন ও নিরাপদ আবাসন নিশ্চিতে কার্যকর মনিটরিং ব্যবস্থা চালু করা; এবং উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

বর্তমান আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হিসেবে ড. শামীমা নাসরিনকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

জলাবদ্ধতা এবং পরিবহণ সংকটের প্রেক্ষাপটে বুধবার বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাশ ও অনুষ্ঠিতব্য পরীক্ষা আদেশক্রমে স্থগিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর সংশ্লিষ্ট ধারার পরিপন্থি হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নোবিপ্রবি ও জাপানের শিজুওকা বিশ্ববিদ্যালয় অংশীদারিত্বের ভিত্তিতে শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা ক্ষেত্রে কাজ করলে ভবিষ্যতে উভয় বিশ্ববিদ্যালয় উপকৃত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

একপর্যায়ে উভয় সংগঠনের নেতা-কর্মীরা মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দিয়েছেন। এ সময় সংঘর্ষের আশঙ্কায় শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।