জেলার রায়গঞ্জে ট্রাক চাপায় এক নারী নিহত হয়েছেন। আজ ভোর ৬টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের দাদপুর সাহেবগঞ্জ আন্ডার ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী দাদপুর সাহেবগঞ্জ (মহ্যৎপাড়া) গ্রামের কোবাদ আলীর স্ত্রী রাবেয়া খাতুন।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তপ্ত তরল বিটুমিনবাহী একটি ট্রাংকলড়ি ঢাকা থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। গাড়িটি দাদপুর সাহেবগঞ্জ আন্ডার ব্রিজের ওপর দিয়ে না গিয়ে পাশের বিকল্প রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া রাবেয়া খাতুন ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
0 মন্তব্য