সিরাজগঞ্জের রায়গঞ্জে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) সকাল এগারোটায় রায়গঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভার আয়োজন করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ও বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি, রায়গঞ্জ উপজেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আয়নুল হক।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ভিপি আয়নুল হক শিক্ষকদের জাতির গর্ব হিসেবে অভিহিত করে বলেন, “শিক্ষার্থীরা যেন মাদক ও নেশার দিকে ঝুঁকে না পড়ে, সে বিষয়ে শিক্ষকদের আরও সতর্ক থাকতে হবে। একজন সুশিক্ষিত ও আদর্শ শিক্ষার্থীই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে।”
তিনি আরও বলেন, সবাইকে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও দুর্নীতিবিরোধী মূল্যবোধে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।
জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি আপনাদের প্রতিনিধি নয় বরং আপনাদের চাকর হয়ে কাজ করতে চাই। জনগণের সেবা করাই আমার প্রধান দায়িত্ব।”
দেশের উন্নয়ন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জন্য একটি নেয়ামত এবং দেশের মানুষের কল্যাণে তাঁর আন্তরিকতা ও সহনশীলতা চলমান উন্নয়ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে।
বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি, রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ও এম.এম. আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (উপজেলা শাখা)।
এম.এম. আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি এর যৌথভাবে সঞ্চালনা সভাটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন: উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল খালেক পাটোয়ারী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) সাহাব উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টিইও) মো. বেলাল হোসেন,
এছাড়াও অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন
আলহাজ মো. শামছুল ইসলাম সাবেক সভাপতি রায়গঞ্জ উপজেলা বিএনপি, মো. ফজলুল হক সভাপতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখা,
সভায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক , শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
0 মন্তব্য