নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের খাদ্যতালিকায় তুলনামূলক সাশ্রয়ী হিসেবে পরিচিত ডিমের দামও এখন বাড়তি। রাজধানীর বাজারে খুচরা একটি ডিম কিনতে গুনতে হচ্ছে ১৪ টাকা। এক ডজন ডিমের দাম উঠেছে ১৬৫ টাকায়। একই সঙ্গে অধিকাংশ সবজির দামও কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। মাছের বাজারেও স্বস্তি নেই। তবে মুরগি ও গরুর মাংসের দামে বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি।
গতকাল রাজধানীর রায়ের বাজার, মিরপুর-২ ও মোহাম্মদপুর কৃষি বাজার এমন চিত্র দেখা গেছে। সব বাজারেই বিভিন্ন পণ্যের দামে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত পার্থক্য লক্ষ্য করা যায়।
বাজারে বেগুন, করলা, বরবটি, ঢ্যাঁড়স, পটল ও কাঁকরোলের মতো সাধারণ সবজি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ থেকে ১২০ টাকা দরে। শসা তুলনামূলক কম, কেজি ৫০ থেকে ৬০ টাকা।
তবে দেশি শসার দাম ৮০ থেকে ১০০ টাকা বর্ষাকালেই বাজারে আসা আগাম শীতের সবজি শিম বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি। সবজির মধ্যে পেঁপে সবচেয়ে কম দামে, প্রতি কেজি ৪০ টাকা।
0 মন্তব্য